কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ০১:৪২ PM
কন্টেন্ট: পাতা
ভূমিকা:
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের একমাত্রবিশেষায়িত ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান, যা ১৯৮৬সালে প্রতিষ্ঠিত হয়।এর মূল লক্ষ্যহলো প্রতিভাবান খেলোয়াড়তৈরি করা এবংআন্তর্জাতিক মানের ক্রীড়াবিদগড়ে তোলা।
ব্যাডমিন্টন বিভাগ
ব্যাডমিন্টন কী?
ব্যাডমিন্টন হলোর্যাকেট ও শাটলকক (Shuttlecock) ব্যবহার করেখেলা একটি জনপ্রিয় ইনডোর ক্রীড়া। এ খেলায় একক (Singles) অথবা দ্বৈত (Doubles) ইভেন্টে অংশগ্রহণ করা যায়।খেলোয়াড়রা নেটের দুই পাশে অবস্থান করে র্যাকেটের সাহায্যে শাটলকককে প্রতিপক্ষের কোর্টে পাঠানোর মাধ্যমে পয়েন্ট অর্জনের চেষ্টা করেন। দ্রুত গতি, ক্ষিপ্রতা, কৌশল ও শারীরিক সক্ষমতার সমন্বয়ই ব্যাডমিন্টন খেলার মূল বৈশিষ্ট্য।
ব্যাডমিন্টনে অংশগ্রহণকারীকে সাধারণত Badminton Player বা Shuttlerবলা হয়। আন্তর্জাতিকভাবে ব্যাডমিন্টনে পাঁচটি প্রধান ইভেন্ট রয়েছে। এগুলো হলো:
১. পুরুষএকক (Men's Singles) ২.পুরুষ দ্বৈত (Men's Doubles)
৩.নারী একক (Women's Singles) ৪. নারী দ্বৈত (Women's Doubles)
৫. মিশ্রদ্বৈত (Mixed Doubles)
অলিম্পিকে ব্যাডমিন্টন
১৯৭২ সালে জার্মানির মিউনিখ অলিম্পিকে ব্যাডমিন্টন প্রদর্শনী (Demonstration) খেলা হিসেবে অন্তর্ভুক্ত হয়।পরবর্তীতে ১৯৯২ সালে স্পেনের বার্সেলোনা অলিম্পিকে এটি পূর্ণাঙ্গ পদকভিত্তিক (Medal Event) খেলা হিসেবে অন্তর্ভুক্ত হয়।১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিক থেকে মিশ্র দ্বৈত ইভেন্টও সংযোজিত হয়।বর্তমানে ব্যাডমিন্টন অলিম্পিকের অন্যতম জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক খেলা।
বাংলাদেশে ব্যাডমিন্টন
বাংলাদেশে ব্যাডমিন্টন একটি অত্যন্ত জনপ্রিয় খেলা, বিশেষ করে শীতকালে দেশের বিভিন্ন অঞ্চলে এ খেলার ব্যাপক চর্চা হয়।বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় । দেশের ব্যাডমিন্টনের সার্বিক উন্নয়ন, প্রশিক্ষণ ও প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব পালন করে। ফেডারেশনটি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পরিষদ এবং আন্তর্জাতিক ব্যাডমিন্টন সংস্থার সঙ্গে সম্পৃক্ত থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করে।প্রতিবছর জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপসহ বিভিন্ন বয়সভিত্তিক ও র্যংকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়।বর্তমানে বাংলাদেশে ব্যাডমিন্টনের প্রসার ঘটাতে জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচি এবং প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এক নজরে বিকেএসপিতে ব্যাডমিন্টন
বিকেএসপিতে ২১টি বিভিন্ন ক্রীড়াবিভাগের মধ্যে ব্যাডমিন্টনবিভাগ অন্যতম গুরুত্বপূর্ণ।এখানে আধুনিক প্রশিক্ষণব্যবস্থা, দক্ষ কোচএবং উন্নত ক্রীড়াপরিবেশের মাধ্যমে খেলোয়াড়দেরআন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতারজন্য প্রস্তুত করাহয়।
বিকেএসপিতে ব্যাডমিন্টন বিভাগ ২০২২ সালের ৭মে ১০ জন প্রশিক্ষণার্থী ( শাটলার ) ও ০১জন প্রশিক্ষক নিয়ে যাত্রা শুরু করে। এ পর্যন্ত ২৭ জন (২০২৬ সালে ভর্তি সহ) জন শাটলার ভর্তি করা হয়েছে।
বর্তমানে২০ জন ( ১৮জন পুরুষ + ০২জন মহিলা ) শাটলার , ও ০২জন কোচ রয়েছে।
ব্যাডমিন্টন বিভাগ ২০২৩ সালে প্রথম টিআইডি ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।
প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণের জন্য এইক্রীড়া বিভাগেঢাকা বিকেএসপিতে আন্তর্জাতিক মান সম্পূর্ণ ০২টি ব্যাডমিন্টন ম্যাট কোর্ট ও বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সিলেট এ (BWF Approved) ০৫টি আন্তর্জাতিক মানের ব্যাডমিন্টন ম্যাট কোর্ট সম্বলিত একটি ব্যাডমিন্টন ইনডোর রয়েছে।
ব্যাডমিন্টন বিভাগের কার্যক্রম:
বিকেএসপির ব্যাডমিন্টনবিভাগে প্রশিক্ষণার্থীদের বয়সও দক্ষতার ভিত্তিতেনির্বাচন করা হয়।প্রশিক্ষণার্থীরা নিয়মিত শারীরিকসক্ষমতা বৃদ্ধি, কৌশলগত অনুশীলন, ফিটনেস উন্নয়ন এবংপ্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমেনিজেদের দক্ষতা বাড়ানোরসুযোগ পায়। অভিজ্ঞকোচদের তত্ত্বাবধানে খেলোয়াড়দেরআন্তর্জাতিক মানের প্রশিক্ষণদেওয়া হয়। এছাড়ানিয়মিত প্রতিভা অন্বেষণও ভর্তি কার্যক্রমেরমাধ্যমে নতুন খেলোয়াড়নির্বাচন করা হয়।
সুযোগ-সুবিধা:
ব্যাডমিন্টন বিভাগের খেলোয়াড়দেরজন্য উন্নত প্রশিক্ষণকোর্ট, ফিটনেস সেন্টার, আবাসন, পুষ্টিকর খাদ্য, চিকিৎসা ও স্পোর্টসমেডিসিনসহ প্রয়োজনীয় সকলসুবিধা নিশ্চিত করাহয়। খেলোয়াড়দের শারীরিকসুস্থতা বজায় রাখতেস্পোর্টস মেডিসিন বিভাগনিয়মিত চিকিৎসা ওপুনর্বাসন সেবা প্রদানকরে।
অর্জন:
বিকেএসপির ব্যাডমিন্টন বিভাগথেকে প্রশিক্ষণপ্রাপ্ত অনেকখেলোয়াড় জাতীয় ওআন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশেরপ্রতিনিধিত্ব করেছে এবংউল্লেখযোগ্য সাফল্য অর্জনকরেছে। এ বিভাগেরধারাবাহিক প্রশিক্ষণ ওদক্ষ ব্যবস্থাপনার ফলেদেশের ব্যাডমিন্টন অঙ্গনেনতুন প্রতিভা তৈরিহচ্ছে।
উপসংহার:
বাংলাদেশে ব্যাডমিন্টন খেলারউন্নয়ন ও আন্তর্জাতিকমানের খেলোয়াড় তৈরিতেবিকেএসপির ব্যাডমিন্টন বিভাগগুরুত্বপূর্ণ ভূমিকা পালনকরছে।আধুনিক প্রশিক্ষণব্যবস্থা, অভিজ্ঞ কোচএবং উন্নতক্রীড়াঅবকাঠামোর মাধ্যমে এ বিভাগ দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
ভবিষ্যতে আরও উন্নত সুযোগ-সুবিধা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি পেলে এই বিভাগ থেকে বিশ্বমানের খেলোয়াড় তৈরি হওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।
২০২২-২০২৬ বছরের ব্যাডমিন্টন বিভাগের ক্রীড়া ফলাফল / সাফল্য
ক্র. নং | প্রশিক্ষণার্থীর নাম | ক্যাডেট নং | প্রতিযোগিতার নাম | সাল | ফলাফল | |
০১ | মোঃ জিমতেহাম হুসাইন | বিএম-০৬ | শেখ রাসেল জাতীয় স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২২ | ২০২২ | বালক একক ইভেন্ট সেমিফাইনাল | |
০২ | মোঃ জিমতেহাম হুসাইন | বিএম-০৬ | ইয়োনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ-২০২২ (অনূর্ধ্ব-১৫) | ২০২২ | বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় যুবদলের হয়ে বিকেএসপির ব্যাডমিন্টন বিভাগের ০১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে | |
০৩ | মোঃ আব্দুল্লা আল সিয়াম | বিএম-০৪ | BWF গ্র্যান্ড সামার ওপেন র্যাঙ্কিং (অনূর্দ্ধ-১৯) জুনিয়র ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৪ | ২০২৪ | বালক একক ইভেন্ট রানার-আপ। | |
০৪ | মোঃ সাফাকাত রহমান অপূর্ব | বিএম-০৩ | ইয়োনেক্স সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ ২০২৪ | ২০২৪ | বাংলাদেশ জাতীয় অ-১৯ দলের হয়ে বিকেএসপির ০৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। | |
মোঃ আব্দুল্লা আল সিয়াম | বিএম-০৪ | |||||
মোঃ মাহিদ খান | বিএম-০৫ | |||||
মোঃ জিমতেহাম হুসাইন | বিএম-০৬ | |||||
মোঃ রাইসুল ইসলাম রাজ | বিএম-০৭ | |||||
মোঃ ফুয়া্দ হাসান ফারদিল | বিএম-১২ | |||||
০৫ | মোঃ ফুয়াদ হাসান ফারদিল ( চ্যাম্পিয়ন ) | বিএম-১২ | তারুণ্যের উৎসব ২০২৫ জুনিয়র (অনূর্ধ্ব-১৯) বালক ও বালিকা ব্যাডমিন্টন টুর্নামেন্ট | ২০২৫ | বালক একক ইভেন্ট চ্যাম্পিয়ন ও রানার-আপ | |
০৬ | মোঃ আব্দুল্লা আল সিয়াম ( রানার-আপ ) | বিএম-০৪ | ||||
০৭ | মোঃ রাইসুল ইসলাম রাজ | বিএম-০৭ | 3rd Asian Youth Games-2025 | ২০২৫ | “3rd Asian Youth Games-2025” এবাংলাদেশ জাতীয় যুবদলের হয়ে বিকেএসপির ব্যাডমিন্টন বিভাগের ০১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে | |
মোঃ আব্দুল্লা আল সিয়াম | বিএম-০৪ | |||||
০৮ |
|
|
| ২০২৬ | ২০২৬ সালে জাতীয় পর্যায়ে কোন প্রতিযোগিতা না থাকায় অংশগ্রহণ করা হয় নাই। | |
বর্তমানে বিকেএসপির ব্যাডমিন্টন বিভাগের ০৩ জন প্রশিক্ষণার্থী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯জাতীয় যুবদলে দলে রয়েছে।
ক্র. নং | প্রশিক্ষণার্থীর নাম | ক্যাডেট নং | শ্রেণী | জাতীয় অনূর্ধ্ব-১৯ র্যাঙ্কিং |
০১ | মোঃ আব্দুল্লা আল সিয়াম | বিএম-০৪ | ৮ম | ০২ |
০২ | মোঃ রাইসুল ইসলাম রাজ | বিএম-০৭ | ১০ম | ০৩ |
০৩ | মোঃ ফুয়াদ হাসান ফারদিল | বিএম-১১ | ৯ম | ০৪ |
ব্যাডমিন্টন বিভাগ ও বিভিন্ন প্রতিযোগিতার খন্ডচিত্র
| |||
২০২২ | ইয়োনেক্স – সানরাইস বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ ২০২২ | বাংলাদেশ অনূর্ধ্ব-১৫জাতীয়যুবদলের হয়েবিকেএসপিরব্যাডমিন্টন বিভাগের ০১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ | শহীদ তাজ উদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, ঢাকা। |
| |||
২৩ থেকে ৩১ অক্টোবর ২০২৪ | BWF গ্র্যান্ড সামার ওপেন র্যাঙ্কিং (অনূর্দ্ধ-১৯) জুনিয়র ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৪ | বালক একক ইভেন্ট এ রানার্স-আপ
| শহীদ তাজ উদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, ঢাকা। |
![]() | |||
১৩ থেকে ১৫ ডিসেম্বর ২০২৪ | ইয়োনেক্স – সানরাইস বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ ২০২৪ | বাংলাদেশ যুব দলের হয়ে বিকেএসপির ০৬ জন প্রশিক্ষণার্থীর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ। | শহীদ তাজ উদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, ঢাকা। |
|
|
|
|
তারুণ্যের উৎসব ২০২৫ জুনিয়র (অনূর্ধ্ব-১৯) বালক ও বালিকা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ব্যাডমিন্টন বয়ইস সিংগেলস ইভেন্টে
চ্যাম্পিয়ন ও রানার্স-আপ | |

তারুন্যের উৎসব ২০২৫
|
|
| |
3rd Asian Youth Games-2025”এ বাংলাদেশ জাতীয় যুবদলের হয়ে বিকেএসপির ব্যাডমিন্টন বিভাগের ০১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ | |
ভেন্যু: ব্যাডমিন্টন জিমনেসিয়াম, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সিলেট।

ব্যাডমিন্টন বিভাগের গ্রুপ ছবি

ব্যাডমিন্টন বিভাগের গ্রুপ ছবি
অনুশীলন চলাকালীন সময়ের প্রশিক্ষণার্থীদের খন্ড চিত্র