কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ০১:৫৮ PM

জিমন্যাস্টটিক্স

কন্টেন্ট: পাতা

বিকেএসপি প্রতিষ্ঠিত হয় ১৪ এপ্রিল ১৯৮৬ প্রতিষ্ঠার সময় ৩ টি বিভাগ নিয়ে বিকেএসপি তার কার্যক্রম শুরু করে।১৯৯২ সালে জিমন্যাস্টিকস্ বিভাগ চালু করা হয় ৬ জন ছাত্র ভর্তি করার মাধ্যমে।১৯৯৭ সাল থেকে বিকেএসপিতে মেয়ে প্রশিক্ষনার্থী ভর্তি করার অনুমতি প্রদান করা হয়।জিমন্যাস্টিকস্ বিভাগ চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিকেএসপির বর্তমান ও প্রাক্তন জিমন্যাস্টরা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগীতায় অংশগ্রহনের মাধ্যমে স্বর্ণ,রৌপ্য ও তাম্র পদক অর্জন করে দেশের সুনাম বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করছে।

উল্লেখযোগ্য আন্তর্জাতিক প্রতিযোগীতায় জিমন্যাস্টিকস্ এ প্রথম সাফল্যের যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে অনুষ্ঠিত ১ম সার্ক জিমন্যাস্টিকস্ চ্যাম্পিয়নশীপ,ভারত এ ১ টি তাম্র পদক অর্জন করার মাধ্যমে। এরই ধারাবাহিকতায় গত পাঁচ বছরে জিমন্যাস্টিকস্ বিভাগের প্রশিক্ষনার্থীদের সাফল্য নিম্নরুপ:

২৫তম মিখাইল ভরনিন কাপ জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশীপ,রাশিয়া - ১ টি তাম্র

সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশীপ,সিঙ্গাপুর -২টি স্বর্ণ,১টি রৌপ্য,১ টি তাম্র

৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশীপ, ঢাকা – ২ টি তাম্র

জুনিয়র এশিয়ান জিমন্যাস্টিকস্ চ্যাম্পিয়নশীপ,সিঙ্গাপুর – ৪র্থ স্থান

বর্তমান কার্যক্রম (২০২৬)

# ৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৬

• তারিখ: ২৪-২৬ জুন ২০২৬

• অংশগ্রহণ: ৫০ জন জিমন্যাস্ট

• ফলাফল: বিকেএসপি যৌথভাবে ছেলে ও মেয়ে উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়

• মোট পদক: ১০টি স্বর্ণ, ১২টি রৌপ্য, ৮টি তাম্র

• ছেলে বিভাগ: ৪টি স্বর্ণ, ৭টি রৌপ্য, ৫টি তাম্র

• মেয়ে বিভাগ: ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য, ৩টি তাম্র

• সেরা ক্রীড়াবিদ: বিকেএসপির বনফুলি চাকমা (যে ৪টি ইভেন্টে অংশ নিয়েছিলেন সবগুলোতে স্বর্ণপদক জয়)

• রানার্স-আপ: কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবান

  • বিকেএসপি কাপ উদীয়মান জিমন্যাস্টদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে ।

# জিমন্যাস্টিক্স কোচেস সার্টিফিকেট কোর্স ২০২৬”

বিকেএসপি বাংলাদেশের জাতীয় ক্রীড়া প্রতিষ্ঠান হওয়ায়, এখানকার কোচিং কোর্সগুলো দেশের ক্রীড়াঙ্গনের জন্য দক্ষ কোচ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জিমন্যাস্টিকসের আধুনিক কৌশল, প্রশিক্ষণ পদ্ধতি এবং দক্ষতা শিক্ষাদানের প্রযুক্তিগত দিক সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করার মাধ্যমে ৬ থেকে ২৬ জুন, ২০২৬, ০৪ জন প্রশিক্ষণার্থী নিয়ে কোচেস সার্টিফিকেট কোর্সটি সম্পূর্ণ হয়েছে।

বর্তমান প্রশিক্ষনারদের সংখ্যা: ৩৫ (ছেলে-20, মেয়ে- 15)

বিকেএসপির প্রশিক্ষণার্থী “৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৬” চ্যাম্পিয়ন দলের সাথে প্রধান অতিথির ফটোসেশন ।

বিকেএসপির বনফুলি চাকমা (যে ৪টি ইভেন্টে অংশ নিয়েছিলেন সবগুলোতে স্বর্ণপদক জয়)

বিকেএসপির প্রশিক্ষণার্থী “৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৬” সালমান আহমেদ ভল্টিং টেবিল ইভেন্টে স্বর্ণ পদক অর্জন ।

“৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৬” পদক অর্জনকারীদের সাথে প্রধান অতিথি কর্নেল মোঃগোলাম মাবুদ হাসান,পি.এস. সি.

“৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৬” প্রধান অতিথি কর্নেল মোঃগোলাম মাবুদ হাসান,পি.এস. সি. পদক অর্জনকারীদের মধ্যে পদক বিতরন ।

জিমন্যাস্টিক্স কোচেস সার্টিফিকেট কোর্স ২০২৬” প্রশিক্ষণ কালীন সময়।

জিমন্যাস্টিক্স কোচেস সার্টিফিকেট কোর্স ২০২৬” প্রশিক্ষণ কালীন সময়।

জিমন্যাস্টিক্স কোচেস সার্টিফিকেট কোর্স ২০২৬”

জিমন্যাস্টিক্স কোচেস সার্টিফিকেট কোর্স ২০২৬” প্রশিক্ষণ কালীন সময়।

জিমন্যাস্টিক্স কোচেস সার্টিফিকেট কোর্স ২০২৬

২৫তম মিখাইল ভরনিন কাপ জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশীপ,রাশিয়া ১ টি তাম্র

সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশীপ,সিঙ্গাপুর ২টি স্বর্ণ,১টি রৌপ্য, ১ টি তাম্র

৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশীপ, ঢাকা ২ টি তাম্র

এশিয়ান জুনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিকস্ চ্যাম্পিয়নশীপ,সিঙ্গাপুর ৪র্থ স্থান

প্যারালাল বারস এ অনুশীলনরত বিকেএসপির জিমন্যাস্ট ছোয়াদ হোসেন

হরাইজন্টাল বার এ অনুশীলনরত বিকেএসপির জিমন্যাস্ট রাফিল আহমেদ

ফ্লোর এ অনুশীলনরত বিকেএসপির জিমন্যাস্টরা

বর্তমানে জিমন্যাস্টিকস্ বিভাগের প্রশিক্ষনার্থী সংখ্যা মোট ২৯ জন। এছাড়াও ২ জন রাজস্বখাতভুক্ত কোচ, ১ জন সম্মানীভিত্তিক তৃনমূল কোচ এবং ১ জন চুক্তিভিত্তিক কোচসহ মোট ৪ জন কোচ রয়েছে ।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন